বাতের হোমিও চিকিৎসা


    বাত (আর্থ্রাইটিস) এটি একটিমাত্র রোগ নয় বরং একই পরিবারভুক্ত অনেকগুলো রোগের সমষ্টি। প্রায় ১০০টি বিভিন্ন ধরনের রোগ নিয়ে হয় বাতরোগ। এই রোগে প্রধানত অস

বাত রোগ : কারণ ও প্রতিকার


বাত একটি সিস্টেমিক ডিজিজ অর্থাৎ যা কিনা পুরো শরীরে প্রভাব ফেলে। অস্থিসন্ধিতে ইউরিক এসিড জমা হয়ে এ রোগের উৎপত্তি হয়।


মূত্রের মাধ্যমে যে পরিমাণ স্বাভাবিক ইউরিক এসিড বেরিয়ে যায়, তার থেকে বেশি পরিমাণ ইউরিক এসিড যখন আমাদের যকৃৎ তৈরি করে তখনই তা রক্তের পরিমাণ বাড়ায়।


অথবা খাবারের মাধ্যমে বেশি পরিমাণ ইউরিক এসিডের উৎস যেমন লাল মাংস, ক্রিম, রেড ওয়াইন ইত্যাদি গ্রহণ করলে এবং কিডনি রক্ত থেকে যথেষ্ট পরিমাণে তা ফিল্টার করতে না পারলে বাতের উপসর্গগুলো দেখা যায়।


সময়ের সঙ্গে সঙ্গে ইউরিক এসিড অস্থিসন্ধিতে ক্রিস্টালরুপে জমা হতে থাকে এবং তার পরে অস্থিসন্ধি ফুলে যায়, প্রদাহ ও ব্যথা হয় এবং সেই সঙ্গে অস্থিসন্ধি ধীরে ধীরে শক্ত হয়ে যায়। বাত সাধারণত পায়ের আঙুলের অস্থিসন্ধিকে আক্রান্ত করে।


রোগের প্রাদুর্ভাব : বাত সাধারণত ৪০ থেকে ৫০ বছর বয়সী পুরুষদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। মহিলাদের ক্ষেত্রে সাধারণত এটি রজঃনিবৃত্তির পর অর্থাৎ ৪৫ বছরের পর দেখা দেয়। শিশু এবং তরুণদের সাধারণত এ রোগে আক্রান্ত হতে দেখা যায় না।


কারণ এবং ঝুঁকি : অস্থিসন্ধিতে ইউরিক এসিড জমার কারণেই বাত হয়। শতকরা ২০ ভাগেরও বেশি রোগীর ক্ষেত্রে এ রোগ বংশগত। 

যেসব কারণে বাতরোগের ঝুঁকি বাড়ে তার মধ্যে উল্লেখযোগ্য হল- ডায়াবেটিস, শরীর মোটা হয়ে যাওয়া, কিডনির রোগ, সিকল সেল এনিমিয়া (এক ধরনের রত্তস্বল্পতা)। নিয়মিত অ্যালকোহল পান করলে তা দেহ থেকে ইউরিক এসিড বের করে দেয়ায় বাধা দেয় এবং প্রকারান্তরে বাতের ঝুঁকি বাড়ায়। কিছু কিছু ওষুধ যেমন-অ্যাসপিরিন, বিভিন্ন ডাই-ইউরেটিকস, লিভোডোপা, সাইক্লোস্পোরিন ইত্যাদি অনেক সময় বাতের ঝুঁকি বাড়ায়।


প্রতিরোধ : প্রতিরোধই বাতের সমস্যা থেকে উপশমের উত্তম উপায়। রোগ দেখা দিলে ওষুধের মাধ্যমে প্রতিকার পাওয়া যায় বটে, তবে তখন অ্যালকোহল এবং যেসব খাবার গ্রহণ করলে ইউরিক এসিড মজুদ হওয়া বেড়ে যায়, সেসব থেকে দূরে থাকা অবশ্য কর্তব্য।


এছাড়া রোগীকে প্রচুর পানি খেতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, সুষম খাবার ব্যবহার করার সঙ্গে সঙ্গে শরীরের ওজন ঠিক রাখতে হবে।

  হোমিওপ্যাথিতে - একো রাস ট  ব্রায়ো এগারি মেডো পালস লিডাম ল্যাকে কেলি আ ইত্যাদি ওষুধে ভাল ফল পাওয়া যায়।

 বিঃ দ্রঃ রেজিঃ চিকিৎসক ছাড়া মেডিসিন ব্যবসস্থা ও প্রয়োগ নিষেধ।


      

                ডাঃ আইয়ুব রহমানী     

       DHMS.BHB.MM.BMB.STC.NU

   অধ্যাপক ফেনী হোমিও মেডিকেল কলেজ।

  যৌন রোগসহ সকল জটিল ও কঠিন  

  রোগ চিকিৎসায় ৪০ বৎসরের অভিজ্ঞ।

  ফেনী আলীয়া মাদ্রাসা মার্কেট (২য় তলা)  

               মিজান রোড -ফেনী।                                

      01829-618467 # 01815-970040

      

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Syphilis সিফিলিস এর হোমিওপ্যাথিক চিকিৎসা

হাঁপানির হোমিও চিকিৎসা

হস্থমৈথুন (মাস্টারবেশন)এর হোমিও চিকিৎসা