প্যারালাইসিস (paralysis)

         প্যারালাইসিসের হোমিও চিকিৎসা ঃ-

 পক্ষাঘাত (Paralysis) একপ্রকার দৈহিক বিকার যাতে মাংশপেশী স্বাভাবিক কাজ করতে পারেনা। দুর্বল বা শিথিল বা প্রকারভেদে আড়ষ্ট হয়ে থাকে।এ রোগ শরীরের যে কোন স্থানে দেখা দিতে পারে। এতে অঙ্গ প্রত্যঙ্গ অচল হয়ে পঙ্গুও হতে পারে।  এক বা একাধিক অঙ্গে  বা পুরো শরীরে হতে পারে। অনেক সময়ই পক্ষাঘাতের স্থান অবশ অর্থাৎ স্পর্শ অনুভূতির অভাব হতে পারে। এ রোগ স্বল্পস্থায়ী বা  দীর্ঘ মেয়াদী হতে পারে। পক্ষাঘাত অন্য রোগের উপসর্গ অথবা একাই একটি ভয়াবহ রোগ আকারে হতে পারে। আবার কখনো পক্ষাঘাত খুব মৃদু এবং স্বল্পমেয়াদী হতে পারে যা রোগী  প্রায় টেরও না পেতে পারে। গড়ে পঞ্চাশ জনের মধ্যে একজনের অল্পবিস্তর পক্ষাঘাত পাওয়া যায়।

 প্যারালাইসিস হওয়ার কারনঃ- প্যারালাইসিস সাধারনত কর্ম বা ব্যায়াম হীনতা, ষ্ট্রোক জনিত , খাদ্য উপাদান রক্তের মাধ্যমে শরীরের কোন অংশে না পৌছলে আঘাত জনিত ইত্যাদি কারনে প্যারালাইসিস হয়। 

আমাদের দেশে প্যারালাইসিসের একটি বড় কারণ হচ্ছে ব্রেইন স্ট্রোক। মস্তিষ্কে রক্ত সরবরাহ বন্ধ হলে বা রক্তনালী ছিড়ে গেলে স্ট্রোক হয়ে থাকে। তার জন্য কিছু কারণ দায়ী। যেমন—উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান, রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যাওয়া, হাইপোসাইথেমিয়া, থ্রম্বসাইথেমিয়া, আঘাত , মদ্যপান, জণ্মনিয়ন্ত্রণ ওষুধ, বংশগত। 


           স্ট্রোক প্রতিরোধের উপায়ঃ-

   উচ্চ রক্তচাপ সম্পর্কে জ্ঞানার্জন, রক্তনালীর কোনো  সমস্যা থাকলে তার চিকিৎসা করা, ধূমপান নিষিদ্ধ, কোলস্টেরল, সোডিয়াম এবং ফ্যাটের পরিমান নিয়ন্ত্রনে রাখা, চর্বি ও শর্করাজাতীয় খাবার (যেমনঃ ফাস্টফুড, মাখন, ঘি, মিষ্টি, পোলাও, গরু-খাশির মাংস, চিংড়ি, ডিমের কুসুম ইত্যাদি) কম খাওয়া, অ্যালকোহল সেবন থেকে বিরত থাকতে হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখে নিয়মিত ব্যায়াম করতে হবে।


                      চিকিৎসাঃ-

 হোমিওপ্যাথিতে রোগের নয়, রোগীর চিকিৎসা করা হয়। এ কারনে লক্ষণ অনু্যায়ী চিকিৎসা দিতে পারিলে রোগী আরোজ্ঞ লাভ করে।


               ডাঃ আইয়ুব রহমানী

         DHMS.BHB.MM.STC.NU

   অধ্যাপক ফেনী হোমিও মেডিকেল কলেজ।

  যৌন রোগসহ সকল জটিল ও কঠিন  

  রোগ চিকিৎসায় ৪০ বৎসরের অভিজ্ঞ।

  ফেনী আলীয়া মাদ্রাসা মার্কেট (২য় তলা)

   মিজান রোড -ফেনী। 01829-618467

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Syphilis সিফিলিস এর হোমিওপ্যাথিক চিকিৎসা

হাঁপানির হোমিও চিকিৎসা

হস্থমৈথুন (মাস্টারবেশন)এর হোমিও চিকিৎসা